জুলাই ২০২১ পর্যন্ত মাইক্রোসফটের সকল ইভেন্ট হবে ডিজিটাল

৭ এপ্রিল, ২০২০ ২০:৩৩  
চলমান করোনাভাইরাসের জেরে আগামী বছরের জুলাই পর্যন্ত নিজেদের সকল অভ্যন্তরীণ ও বাইরের ইভেন্টগুলো শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ইতিমধ্যেই সফটওয়্যার জায়ান্টটি তাদের বিল্ড ২০২০ আয়োজনটি ডিজিটাল ইভেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে। খবর দ্য ভার্জ। মাইক্রোসফটের এক ইমেইলে বলা হয়, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের এই সময়ে মাইক্রোসফট বিশ্ব পরিস্থিতি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং কোম্পানির সকল ধরণের অনুষ্ঠানের কৌশল পাল্টাচ্ছে। তারই প্রেক্ষিতে মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবছর সেপ্টেম্বরে মাইক্রোসফটের একটি ডিজিটাল ইভেন্ট হবে। এবং রিশিডিউল হওয়া কম্পিউটেক্স ২০২০তে সরাসরি অংশগ্রহণ করবে না মাইক্রোসফট। এছাড়া ২০২১ সালের সিইএস এবং বিল্ড ২০২০ আয়োজনে মাইক্রোসফটের নতুন এই পরিকল্পনা প্রভাব ফেলবে। ডিবিটেক/বিএমটি